Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোশ্যাল মিডিয়ায় প্রেমের হাতছানি, দেড় মাসে ময়নাগুড়িতে নিখোঁজ ৪৩ মহিলা

মোবাইলে তীব্র আসক্তি। সারাদিন সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাক্টিভ’।

সোশ্যাল মিডিয়ায় প্রেমের হাতছানি, দেড় মাসে ময়নাগুড়িতে নিখোঁজ ৪৩ মহিলা
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: মোবাইলে তীব্র আসক্তি। সারাদিন সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাক্টিভ’। ‘পাশে আছি-পাশে থেকো’ বার্তা দিয়ে ফলোয়ার বাড়ানোই লক্ষ্য। এজন্য দেদার অপরিচিত যুবকদের সঙ্গে পরিচয়। সেই থেকে ঘনিষ্ঠতা। ‘বন্ধুত্ব’ গড়াচ্ছে প্রেম-ভালোবাসায়। সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হতে গিয়ে এভাবে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন বধূদের একাংশ। প্রেমের টানে স্বামীর বাড়ি ছেড়ে  বাইরে বেরিয়ে আসছেন তাঁরা। এমন ঘটনা প্রায়ই ঘটছে ময়নাগুড়িতে। এপ্রিল থেকে মে মাসের ২১তারিখ পর্যন্ত ময়নাগুড়িতে নিখোঁজ মহিলার সংখ্যা ৪৩। এদের মধ্যে বেশিরভাগই পরকীয়ায় জড়িয়ে ঘর ছেড়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। তবে অধিকাংশকে উদ্ধার করতে পেরেছে পুলিস। অনেকে আবার স্বামীর বাড়ি ফিরে আসতে চাইছেন না। চিকিৎসক মহলের মতে, একাকীত্ব থেকেও বধূদের একাংশ এরকম ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে কাউন্সিলিং করলে সমস্যা অনেকটাই সমাধান হতে পারে। 

Advertisement

সমাজের পরোয়া নেই। একটু বেশি সামাজিক হতে গিয়ে পা পিছলে যাচ্ছে অনেকেরই। সে কারণেই মোবাইলের মাধ্যমে অপরিচিত যুবকদের সঙ্গে বাড়ছে সম্পর্ক। প্রশাসন যাদের উদ্ধার করছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্বামী ভিনরাজ্যে কাজ করেন। বাড়িতে কথা বলার লোক নেই। সে ক্ষেত্রে সেই মহিলারা সারাদিন মোবাইলে মুখ গুঁজে পড়ে থাকছেন। মোবাইলের দুনিয়ায় মেতে উঠছে তারা। আর সেখান থেকেই প্রেমের ফাঁদে পড়ছেন।
যেমন, কিছুদিন আগে ছেলেমেয়েদের রেখে ময়নাগুড়ির মৌয়ামারি গ্রামের এক মহিলা নিখোঁজ হয়ে যান। মায়ের জন্য সারারাত গ্রাম দৌড়ে বেড়ায় নাবালক ছেলে। শিশুদের রেখে চলে যাওয়ার ঘটনা কিন্তু প্রচুর। ময়নাগুড়ির ভাঙামালির এক গৃহবধূ কিছুদিন আগে নিখোঁজ হন। তিনি ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন।
এই ব্যাপারে ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর বলেন, মহিলাদের নিখোঁজের ক্ষেত্রে অনেক সময় একাকিত্বের বিষয়টিও চলে আসে। সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং করতে পারি। তবে অবশ্যই আরএকটি বিষয় সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে মোবাইল। একাকিত্বের কারণেই অপরিচিতদের সঙ্গে মোবাইলে বন্ধুত্ব করতে চান সেই মহিলারা। এখান থেকে ভালোবাসায় জড়িয়ে পড়ার কারণে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। 
আইসি সুবল ঘোষ বলেন, যাদের আমরা উদ্ধার করেছি প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্বামী বাইরে থাকেন। স্বামীর সঙ্গে দীর্ঘদিন দেখা হয় না। এখন হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। রয়েছে সোশ্যাল মিডিয়া। সেখান থেকে নানা জনের সঙ্গে পরিচয় হচ্ছে। তবে আমরা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ