Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাশিয়া থেকে অশোধিত তেল কেনা আপাতত স্থগিত রাখল ভারতের ৪ সংস্থা

bartaman, newspaper, alert

রাশিয়া থেকে অশোধিত তেল কেনা আপাতত স্থগিত রাখল ভারতের ৪ সংস্থা
  • ১ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ১ আগস্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানির পরই রাশিয়া থেকে তেল কেনা আপাতত স্থগিত রাখল ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। সূত্রের খবর, রাশিয়া থেকে আপাতত অশোধিত তেল কেনা স্থগিত রেখেছে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রলিয়াম, ভারত পেট্রলিয়াম এবং ম্যাঙ্গালুরু রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড। যদিও এর কারণ সম্পর্কে কোনওরকম মন্তব্য করেনি ওই সংস্থাগুলি। এমনকী জারি করা হয়নি কোনওরকম বিবৃতিও। জানা গিয়েছে, রাশিয়ার পরিবর্ত দেশে হিসেবে আবুধাবি থেকে অশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে এই চারটি ভারতীয় সংস্থা। 

Advertisement

ইতিমধ্যেই বন্ধু দেশ রাশিয়ার থেকে তেল, সমরাস্ত্র কেনার জন্য মার্কিন কোপের মুখে পড়তে হয়েছে ভারতকে। দেশের উপর ২৫ শতাংশ শুল্ক লাগু করেছে ট্রাম্প সরকার। এমনকী করা হয়েছে জরিমানাও। তবে আপাতত সেই অঙ্কের পরিমাণ এখনও পর্যন্ত জানায়নি মার্কিন সরকার। রুশ-ইউক্রেন যুদ্ধের সময় পুতিন সরকারের জন্য অন্যতম রাজস্ব অর্জনকারী উৎস হয়ে দাঁড়িয়েছে ভারত। এর জন্য দীর্ঘদিন ধরেই রাশিয়া থেকে ভারত যাতে অপরিশোধিত তেল না কেনে তার চেষ্টা চালাচ্ছিল আমেরিকাও। শেষমেশ সোশ্যাল মিডিয়ায় ভারতের উপর ২০-২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। তাঁর পাশাপাশি মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও জানান, ভারত রাশিয়ার কাছ থেকে পণ্য কেনা অব্যাহতই রেখেছে। যেটি রুশ-ইউক্রেন যুদ্ধে পুতিনদের অর্থায়নে সহায়তা করছে। 

সেই মার্কিন চোখ রাঙানির জেরেই রাশিয়ার থেকে আপাতত অশোধিত তেল কেনা বন্ধ করল ভারত, মনে করছে বিশেষজ্ঞ মহল। বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকৃত দেশ ভারত। ২০২২ সালের পর থেকেই পুতিনের দেশ থেকে সর্বাধিক তেল ক্রয় করেছে ভারতই। বর্তমানে রুশ সরকার ভারতে অপরিশোধিত তেলের প্রায় ৩৫ শতাংশ সরবরাহ করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ