Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিষাদলে হনুমানের কামড়ে জখম ৩, ভর্তি হাসপাতালে

আজ, মঙ্গলবার সকালে মহিষাদল থানার মধ্যহিংলি গ্রামে পাগলা হনুমানের কামড়ে জখম হলেন তিনজন। বর্তমানে তাঁরা বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি।

মহিষাদলে হনুমানের কামড়ে জখম ৩, ভর্তি হাসপাতালে
  • ২৫ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, মঙ্গলবার সকালে মহিষাদল থানার মধ্যহিংলি গ্রামে পাগলা হনুমানের কামড়ে জখম হলেন তিনজন। বর্তমানে তাঁরা বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এলাকাবাসীদের দাবি, এদিন সকালে ধান কাটতে মাঠে যাওয়ার সময় আচমকাই একটি হনুমান তাঁদের কামড়ে দেয়। গুরুপদ মাইতি, বিষ্ণু প্রামাণিক ও গৌরীবালা ভুঁইয়া জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মধ্যহিংলি এবং লাগোয়া ঝাউপাথরা গ্রামে বিষয়টি নিয়ে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। জানা যাচ্ছে, আজ সকালে টিউশনি পড়তে যাওয়ার সময় হনুমানের তাড়া খেয়ে কয়েকজন পড়ুয়া সাইকেল ছেড়ে পুকুরে ঝাঁপ দেয়। ধান কাটার মরশুমে চাষিরাও সমস্যায় পড়েছেন। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ওই পাগলা হনুমানটিকে উদ্ধারের জন্য বন দপ্তরকে জানিয়েছে। 

Advertisement

উল্লেখ্য, কয়েক মাস আগেও ওই মধ্যহিংলি গ্রামে হনুমানের তাণ্ডবে পর পর বেশ কয়েকজন আক্রান্ত হয়েছিলেন। বন দপ্তরের কর্মীরা এলাকায় এলে গ্রামবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর বন দপ্তর একটি হনুমান ধরে নিয়ে গেলেও গ্রামবাসীদের দাবি, পাগলা হনুমানটি উদ্ধার করা হয়নি। অভিযোগ, বন দপ্তর অন্য একটি হনুমান উদ্ধার করে দায় সেরেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ