Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আটক ৩ বাংলাদেশি

ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় একটি বাড়ি থেকে সোমবার দুপুরে তিনজন বাংলাদেশিকে আটক করল পুলিস।

আটক ৩ বাংলাদেশি
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় একটি বাড়ি থেকে সোমবার দুপুরে তিনজন বাংলাদেশিকে আটক করল পুলিস। ধৃতদের নাম আসবুল রহমান, জুয়েল ও আবিদ। তিনজনই বাংলাদেশের আওয়ামি লিগের সক্রিয় সদস্য। পুলিস তাঁদের নথিপত্র খতিয়ে দেখছে। পুলিসের দাবি, চিকিৎসার জন্য তাঁরা স্বাস্থ্য ভিসা নিয়ে এদেশে এসেছেন। অনিরুদ্ধ বিশ্বাস নামে এক যুবক জানান, বাড়িটি বিকাশ মণ্ডলের। উনি পরিচিতদের বাড়িতে থাকতে দিয়েছিলেন। তিনি পাশেই থাকেন। স্থানীয় কাউন্সিলার অরুণ ব্রহ্ম বলেন, পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ