Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

উত্তরপ্রদেশে পুলিস নিয়োগে অগ্নিবীরদের ২০ শতাংশ সংরক্ষণ

রাজ্যে পুলিস পদে নিয়োগে অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করার ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। মঙ্গলবার যোগী সরকার জানিয়েছে, পুলিস নিয়োগে ২০ শতাংশ সংরক্ষণ থাকবে প্রাক্তন অগ্নিবীরদের জন্য।

উত্তরপ্রদেশে পুলিস নিয়োগে অগ্নিবীরদের ২০ শতাংশ সংরক্ষণ
  • ৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

লখনউ: রাজ্যে পুলিস পদে নিয়োগে অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করার ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। মঙ্গলবার যোগী সরকার জানিয়েছে, পুলিস নিয়োগে ২০ শতাংশ সংরক্ষণ থাকবে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। এদিন রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না বলেন, ‘অগ্নিপথ প্রকল্পের অধীনে চার বছরের মেয়াদ পূর্ণ করার পর অগ্নিবীররা এর মাধ্যমে পুনর্নিয়োগের সুযোগ পাবেন।’ পাশাপাশি এই পদে আবেদনকারী অগ্নিবীরদের জন্য সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বয়সের ছাড়ও দেওয়া হবে। পুলিস কনস্টেবল, পিএসসি কনস্টেবল, মাউন্টেড পুলিস ও ফায়ারপার্সন— এই চারটি বিভাগে অগ্নিবীরদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য ২০২২ সালে অগ্নিবীর প্রকল্প শুরু হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ