নয়াদিল্লি: ওমানের সোহার শহরে ইরানের ড্রোন হামলার জেরে মৃত্যু হয়েছে দুই ভারতীয় নাগরিকের। জখম আরও ১০ ভারতীয়। শুক্রবার এমনই জানালেন বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (পশ্চিম এশিয়া সংক্রান্ত) আসিম আর মহাজন। অতিরিক্ত সচিব বলেন, ‘এই হামলায় এপর্যন্ত ২ ভারতীয়র মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সবমিলিয়ে ১১ জন জখম হয়েছেন। এদের মধ্যে ১০ জন ভারতীয়। ৫ জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। বাকি পাঁচজন এখনও চিকিৎসাধীন। তাঁদের আঘাত তেমন গুরুতর নয়।’



