নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’টি ফাঁকা বাড়িতে চুরির কিনারা করল ফলতা থানার পুলিস। চুরি যাওয়া সব সামগ্রীর পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মিরাজ মীর ও হাসান আলি মীর নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গত ২২ জুন ফলতার বেলসিংহা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই দুটি বাড়িতে চুরি হয়েছিল। বাড়ির লোকজন বাইরে থাকায় সেই সুযোগে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে সোনা, রুপোর গয়না, নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। থানায় অভিযোগ হতেই তদন্তে নেমে পুলিস দুজনকে পাকড়াও করে।



