Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো নথিতে ৪৭ লক্ষ ঋণ, পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার ২

প্রায় ৪৭ লক্ষ টাকার আর্থিক প্রতারণার মামলায় দু’জনকে গ্রেপ্তার করল পার্ক স্ট্রিট থানার পুলিস। ধৃতদের নাম পলাশ মুখোপাধ্যায় এবং সুব্রতকুমার দাস। এ

ভুয়ো নথিতে ৪৭ লক্ষ ঋণ, পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার ২
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ৪৭ লক্ষ টাকার আর্থিক প্রতারণার মামলায় দু’জনকে গ্রেপ্তার করল পার্ক স্ট্রিট থানার পুলিস। ধৃতদের নাম পলাশ মুখোপাধ্যায় এবং সুব্রতকুমার দাস। এই মামলায় আরও ছ’জনকে খুঁজছে পুলিস। একটি এনবিএফসি (নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা)-এর তরফে করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট নামে ওই সংস্থাটির অভিযোগ, কয়েকজন ব্যক্তি ভুয়ো নথি ব্যবহার করে ব্যক্তিগত ঋণ নিয়েছেন। সব মিলিয়ে যার পরিমাণ ৪৬.৯৪ লক্ষ টাকা। এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট-এর মুখপাত্র বলেছেন, আমরা যে কোনও অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে থাকি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ