Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রার্থী হতে চেয়ে প্রথম দফাতেই ১৬০০ আবেদন তৃণমূল ড্রপবক্সে

বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে কেউ ইচ্ছুক হলে, তাঁদের জন্য সুযোগ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সদর দপ্তরে বসানো হয়েছে ড্রপবক্স। গত সপ্তাহে এই ড্রপবক্স বসানো হয়।

প্রার্থী হতে চেয়ে প্রথম দফাতেই ১৬০০ আবেদন তৃণমূল ড্রপবক্সে
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে কেউ ইচ্ছুক হলে, তাঁদের জন্য সুযোগ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সদর দপ্তরে বসানো হয়েছে ড্রপবক্স। গত সপ্তাহে এই ড্রপবক্স বসানো হয়। সোমবার ড্রপ বক্স খোলা হয়েছে। তৃণমূল ভবন সূত্রে খবর, প্রথম বাক্সে ১৬০০ জনের বেশি আবেদনপত্র জমা পড়েছে। প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করে বায়োডেটা জমা দিয়েছেন তাঁরা। বায়োডেটাগুলি খুঁটিয়ে পরীক্ষা করে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। যে বায়োডেটাগুলি জমা পড়েছে, সেগুলিকে জেলা ও বিধানসভা আসন ভিত্তিক আলাদাভাবে ভাগ করে স্ক্রিনিং করা হচ্ছে। কোন বিধানসভা কেন্দ্র থেকে কতজন আবেদন করেছেন, কোন বয়সের ব্যক্তির কাছ থেকে আবেদনপত্রগুলি এসেছে, রাজনৈতিক অভিজ্ঞতা, পেশা প্রভৃতি বিষয় স্ক্রিনিং করে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। বায়োডেটা পরীক্ষা করার পর রিপোর্টে প্রত্যেক ইচ্ছুক প্রার্থীর নামের পাশে সেই ব্যক্তির বিশেষত্ব লেখা হচ্ছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি গোটা বিষয়টি মনিটরিং করছেন। সহযোগিতা করছেন রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। প্রথম ধাপে বাক্স খোলার পর ফের তা বসানো হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরদিন পর্যন্ত এই ড্রপবক্স থাকবে। সাতদিন অন্তর বাক্স খুলে বায়োডেটা সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা হবে। তারপর সামগ্রিক রিপোর্ট পাঠানো হবে দলের শীর্ষ কাছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ