Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জব ফেয়ারে ১৫০ জনকে নিয়োগপত্র

শুক্রবার সরকারি উদ্যোগে বসিরহাটে অনুষ্ঠিত হল ‘জব ফেয়ার’ কর্মসূচি। একইসঙ্গে নবরূপে সূচনা হল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের। এই অফিসের আনুষ্ঠনিক উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অ্যাডিশনাল ডিরেক্টর কুণাল চক্রবর্তী, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তরের বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার প্রমুখ।

জব ফেয়ারে ১৫০ জনকে নিয়োগপত্র
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: শুক্রবার সরকারি উদ্যোগে বসিরহাটে অনুষ্ঠিত হল ‘জব ফেয়ার’ কর্মসূচি। একইসঙ্গে নবরূপে সূচনা হল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের। এই অফিসের আনুষ্ঠনিক উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অ্যাডিশনাল ডিরেক্টর কুণাল চক্রবর্তী, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তরের বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার প্রমুখ।

Advertisement

‘জব ফেয়ার’ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। শহরাঞ্চলের যুবক-যুবতীরা তো বটেই, এমনকী, সীমান্তবর্তী গ্রাম থেকে শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকেও চাকরিপ্রার্থীরা এসেছেন কাজের খোঁজে। এই ‘জব ফেয়ার’-এ অংশ নিয়েছিল বিমা, ফিনান্স, ব্যাঙ্ক সহ বিভিন্ন সংস্থা। এর মধ্যে একাধিক সংস্থা ইতিমধ্যেই প্রাথমিক বাছাই পর্ব সেরে ফেলেছে এদিন। বসিরহাটের মতো এলাকায় বড় কোনও কর্পোরেট সংস্থাকে হাজির করানোই চ্যালেঞ্জের বিষয় ছিল। এদিন তা সাফল্যের সঙ্গেই করেছে কর্মসংস্থান বিষয়ক বিভাগ। এই বিষয়ে কুণাল চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং বিভাগীয় মন্ত্রী মলয় ঘটকের প্রত্যক্ষ সহযোগিতায় বসিরহাটের রবীন্দ্রভবনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থায় একঝাঁক যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা করা হয়েছে। প্রতি তিন মাস অন্তর এই কর্মসূচি পালিত হবে। বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এই ‘জব ফেয়ার’ থেকে প্রায় দেড়শো বেকার যুবক-যুবতীর হাতে এদিনই নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ