Bartaman Logo
১২ জুন, ২০২৬

উত্তরপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি, মৃত ১১

উত্তরপ্রদেশের গোন্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল এসইউভি। রবিবারের এই ঘটনায় গাড়ির ১৫ আরোহীর মধ্যে ১১ জনেরই মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি, মৃত ১১
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: উত্তরপ্রদেশের গোন্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল এসইউভি। রবিবারের এই ঘটনায় গাড়ির ১৫ আরোহীর মধ্যে ১১ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছ’জন মহিলা ও তিন শিশু। অধিকাংশই একই পরিবারের সদস্য। আহত চারজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেন। শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। 

Advertisement

পুলিস জানিয়েছে,  সিহাগাঁও থেকে খড়্গুপুরের পৃথ্বিনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন গাড়ির আরোহীরা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিস ও গ্রাম প্রধানকে। স্থানীয়দের সাহায্যে গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ