Bartaman Logo
১৮ জুন, ২০২৬

বাংলার তিন সহ আজ ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন

আজ, বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে দেশব্যাপী ১০৩টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকায় বাংলার তিনটি স্টেশন থাকছে। সেগুলি হল জয়চণ্ডী পাহাড়, কল্যাণী ঘোষপাড়া এবং পানাগড়।

বাংলার তিন সহ আজ ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে দেশব্যাপী ১০৩টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকায় বাংলার তিনটি স্টেশন থাকছে। সেগুলি হল জয়চণ্ডী পাহাড়, কল্যাণী ঘোষপাড়া এবং পানাগড়। 

Advertisement

যেসব রাজ্যে সবথেকে বেশি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হবে, তার প্রথম তিনটিই বিজেপি শাসিত। উত্তরপ্রদেশ (১৯), গুজরাত (১৮) এবং মহারাষ্ট্র (১৫)। এই তিনটি এবং পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলি হল তামিলনাড়ু (৯), রাজস্থান (৮), মধ্যপ্রদেশ (৬), কর্ণাটক (৫), ছত্তিসগড় (৫), তেলেঙ্গানা (৩), ঝাড়খণ্ড (৩), বিহার (২), কেরল (২)। হরিয়ানা, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে একটি করে অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হবে আজ। 
রেলমন্ত্রকের ঘোষণা, এর ফলে রেল স্টেশনগুলিকে বিশ্বমানের গড়ে তোলা হবে। এক ছাদের তলায় যাবতীয় পরিষেবা পাবেন রেল যাত্রীরা। বুধবার রেল বোর্ড জানিয়েছে, প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে এই ১০৩টি স্টেশনের সার্বিক মানোন্নয়ন করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ