Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খাবার খেয়ে অসুস্থ মাদ্রাসার ১০ পড়ুয়া

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হল মাদ্রাসার ১০ জন পড়ুয়া। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার গিলেবেড়িয়া গ্রামে।

খাবার খেয়ে অসুস্থ  মাদ্রাসার ১০ পড়ুয়া
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হল মাদ্রাসার ১০ জন পড়ুয়া। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার গিলেবেড়িয়া গ্রামে। অসুস্থদের স্থানীয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার সময় আচমকা তিনজন ছাত্রের বমি ও মাথাব্যথা শুরু হয়। দ্রুত তাদের বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে আরও সাতজন ছাত্রের একই উপসর্গ দেখা দেয়। তাদেরও বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পড়ুয়াদের চিকিৎসা চলছে। মঙ্গলবার সকালেও তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। অনেকের আবার স্যালাইনও চলছে। কারও জ্বরও এসেছে বলে জানা গিয়েছে। মাদ্রাসার তরফে দীন মহম্মদ বলেন, সোমবার সকালে ছাত্রদের ছোলা, মুড়ি ও ঘুগনি খেতে দেওয়া হয়েছিল। তারপর থেকেই কয়েকজন ছাত্র অসুস্থ বোধ করতে থাকে। মাদ্রাসাতেই তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু সন্ধ্যা নাগাদ তিনজন ছাত্রের বমি, পেট খারাপ শুরু হয়। পরে আরও সাতজন ছাত্রের পেট খারাপ, বমি   শুরু হলে তাদের সবাইকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।  এনিয়ে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানানো হয়েছে, সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার জেরে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে। আপাতত প্রত্যেকেই সুস্থ আছে। যদিও এই ঘটনার পর থেকে চিন্তায় রয়েছেন অভিভাবকরা।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ