Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ-কাল বনগাঁ লাইনে বাতিল ১০ লোকাল ট্রেন

বনগাঁ স্টেশনে রেল লাইনের জরুরি মেরামতি কাজের জন্য আজ-কাল অর্থাৎ শনি ও রবিবার শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে।

আজ-কাল বনগাঁ লাইনে বাতিল ১০ লোকাল ট্রেন
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বনগাঁ স্টেশনে রেল লাইনের জরুরি মেরামতি কাজের জন্য আজ-কাল অর্থাৎ শনি ও রবিবার শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে। যার জেরে সবমিলিয়ে বনগাঁ লাইনে ১০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেলের এই কাজ চলবে আজ শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত। এই সাত ঘণ্টা শিয়ালদহ ডিভিশনের অতিব্যস্ত বনগাঁ লাইনের সুনির্দিষ্ট অংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। ওভারহেড তারে ‘অফ’ থাকায় ট্রেন চলবে না। আজ শনিবার বাতিল ট্রেনগুলির নম্বর হল, যথাক্রমে শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন) ৩৩৮৬১, ৩৩৮৬৩, ৩৩৮৫৪, ৩৩৮৫৬। বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭৩৯, ৩৩৭৩৮। কাল বাতিল ট্রেনগুলির নম্বর হল, বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭১১, ৩৩৭৪১, ৩৩৭১২, ৩৩৭১৪। এছাড়াও বেশ কয়েকটি ট্রেন এই সাত ঘণ্টায় গোটা যাত্রা পথে চলবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ