Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় রাউন্ডে জেরেভ

দ্বিতীয় রাউন্ডে জেরেভ
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: জয় দিয়েই ইউএস ওপেনে অভিযান শুরু করলেন আলেকজান্ডার জেরেভ। বুধবার প্রথম রাউন্ডে চিলির আলেজান্দ্রো তাবিলোকে স্ট্রেট সেটে বশ মানিয়েছেন তিনি। জার্মান তারকার পক্ষে ম্যাচের ফল ৬-২, ৭-৬ (৭-৪), ৬-৪। উল্লেখ্য, প্রথম গেমে জেরেভের সামনে দাঁড়াতেই পারেননি আলেজান্দ্রো। দ্বিতীয় গেমে অবশ্য প্রত্যাবর্তনের জন্য মরিয়া চেষ্টা চালান তিনি। কিন্তু টাই-ব্রেকারে অভিজ্ঞতায় বাজিমাত করেন জার্মান তারকা। পরের সেটেও আধিপত্য দেখিয়ে জেতেন ২৮ বছরের জেরেভ। উল্লেখ্য, এখনও পর্যন্ত কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি তিনি। একাধিকবার কাছাকাছি পৌঁছে ছিলেন। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয় ট্রফি। ২০২০ সালে ইউএস ওপেনের ফাইনালেও হেরেছিলেন। এবার তাই কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেতে মরিয়া তিনি। সেই লক্ষ্যে শুরুটা ভালোই করলেন। জেরেভ ছাড়াও ছেলেদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে জায়গা পাকা করেছেন জানিক সিনার। চেকিয়ার ভিট কোপ্রিভাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন ইতালিয়ান তারকা। সিনারের পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-১, ৬-২। 

Advertisement

অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে আজলাকে ৬-৪, ৬-৭ (২-৭), ৭-৫ সেটে হারিয়েছেন কোকো গফ। এছাড়া গ্রিট মিনেনের বিরুদ্ধে স্ট্রেট সেটে জিতেছেন নাওমি ওসাকা। ম্যাচের ফল ৬-৩, ৬-৪। এছাড়া দ্বিতীয় রাউন্ডে পৌঁছছেন ইগা সুইয়াটেক। পোলিশ তারকা ৬-১, ৬-২ সেটে হারিয়েছেন ইমালিয়ানো আরাঙ্গোকে

Advertisement
সম্পর্কিত সংবাদ