Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফুটবল অ্যাকাডেমির স্বপ্ন অধরা রইল জুবিনের

জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকের ছায়া পুরো দেশে। সঙ্গীতমহল তো এখনও এই দুর্ঘটনা মানতে পারছে না। পাশাপাশি ভেঙে পড়েছেন গুয়াহাটির ফুটবলপ্রেমীরা।

ফুটবল অ্যাকাডেমির স্বপ্ন অধরা রইল জুবিনের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকের ছায়া পুরো দেশে। সঙ্গীতমহল তো এখনও এই দুর্ঘটনা মানতে পারছে না। পাশাপাশি ভেঙে পড়েছেন গুয়াহাটির ফুটবলপ্রেমীরা। কারণ, এই খেলা ছিল তাঁর সেকেন্ড লাভ। স্থানীয় ফুটবল ক্লাব গুয়াহাটি এফসি’র দীর্ঘদিনের সম্পর্ক তাঁর। জুবিনের স্বপ্ন ছিল, বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি তৈরি করা। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে তা পূরণ হল না। তবে গুয়াহাটি এফসি’র সহ-প্রতিষ্ঠাতা সিদ্ধার্থশঙ্কর ডেকা বন্ধু জুবিনের স্বপ্ন সার্থক করতে বদ্ধপরিকর। তাঁর কথায়, ‘২০১৮ সালে বিশ্বকাপ দেখতে রাশিয়া যাওয়ার আগের দিন আমায় ফোন করে ডাকে জুবিন। ওর বাড়িতেই কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি তৈরি পরিকল্পনা জানায়। কিন্তু করোনার কারণে কাজটা আর এগয়নি। তবে আমার বিশ্বাস ছিল, জুবিন একদিন না একদিন স্বপ্নপূরণ করবে। কিন্তু ও এভাবে আমাদের ছেড়ে চলে গেল। বিশ্বমানের অ্যাকাডেমি তৈরি করতে পারলে তা জুবিনকে উত্সর্গ করব।’

Advertisement

ডেকার পাশাপাশি দেবজিত্ সাইকিয়াও বন্ধুর প্রয়াণে শোকাহত। বিসিসিআইয়ের সচিবের কথায়, ‘জুবিনের মতো ফুটবলপ্রেমী কমই দেখেছি। পাশাপাশি ক্রিকেটও খুব ভালোবাসত ও।’

Advertisement
সম্পর্কিত সংবাদ