Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আলজেরিয়ার দলে জিদানের পুত্র

বাবা জিনেদিন জিদান ফ্রান্সের কিংবদন্তি। ১৯৯৮ ফুটবল বিশ্বকাপের ফাইনালে তাঁর জোড়া গোলেই চ্যাম্পিয়ন হয় ফরাসি-ব্রিগেড।

আলজেরিয়ার দলে জিদানের পুত্র
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আলজিয়ার্স: বাবা জিনেদিন জিদান ফ্রান্সের কিংবদন্তি। ১৯৯৮ ফুটবল বিশ্বকাপের ফাইনালে তাঁর জোড়া গোলেই চ্যাম্পিয়ন হয় ফরাসি-ব্রিগেড। তবে ২০০৬ বিশ্বকাপেও ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন। তবে সেবার ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। তবে জিদানের ছেলে লুকা ফ্রান্সের পরিবর্তে আলজেরিয়াকে বেছে নিয়েছেন। এবং এবার বিশ্বকাপ দলেও সুযোগ পেয়েছেন। স্পেনের গ্রানাডায় খেলা লুকা জিদানকে রেখে ২৬ জনের দল ঘোষণ করেছে আলজেরিয়া। আসলে জিদানের বাবা-মা আলজেরিয়ার। তাই পূর্বপুরুষদের দেশের জার্সিতেই মাঠ কাঁপাতে তৈরি তরুণ গোলরক্ষক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ