Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ছোট্ট কফিনে চিরঘুমে জাহরা

গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে সকলেই ব্যস্ত আয়াতোল্লা আলি খামেনেইকে শ্রদ্ধা জানাতে। তার মধ্যেই নজর কাড়ছে ছোট্ট একটা কফিন।

ছোট্ট কফিনে চিরঘুমে জাহরা
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে সকলেই ব্যস্ত আয়াতোল্লা আলি খামেনেইকে শ্রদ্ধা জানাতে। তার মধ্যেই নজর কাড়ছে ছোট্ট একটা কফিন। আয়াতোল্লার বিশাল কফিনের পাশেই রয়েছে সেটি। আর সেই কফিনে শায়িত ১৪ মাসের জাহরা মহম্মাদি গোলপায়েগানি। প্রয়াত খামেনেইয়ের নাতনি। যুদ্ধের প্রথম দিন আমেরিকা-ইজরায়েলের হামলায় খামেনেইয়ের সঙ্গে প্রাণ হারিয়েছিলেন পরিবারের সদস্যরা। ছিল জাহরাও। কফিনের পাশেই রয়েছে একটি ছবি। নীল চোখ মেলে তাকিয়ে রয়েছে সোনালি চুলের জাহরা। ছবি আর কফিন মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের ভয়াবহতার কথা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ