Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জাকিরের সভার অনুমতি দিয়েও বাতিল করে দিল ইউনুস সরকার

অনুমতি দিয়েও পলাতক মৌলবাদী প্রচারক জাকির নায়েকের অনুষ্ঠান বাতিল করে দিল মহম্মদ ইউনুস সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে জাকির নায়েকের আসার কথা ছিল।

জাকিরের সভার অনুমতি দিয়েও বাতিল করে দিল ইউনুস সরকার
  • ৬ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

ঢাকা: অনুমতি দিয়েও পলাতক মৌলবাদী প্রচারক জাকির নায়েকের অনুষ্ঠান বাতিল করে দিল মহম্মদ ইউনুস সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে জাকির নায়েকের আসার কথা ছিল। কিন্তু, সপ্তাহ তিনেক আগে প্রশাসন জানিয়ে দিল, মৌলবাদী প্রচারককে দেশে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু, কেন এই ‘পাল্টি’? সরকারি সূত্রে খবর, জাকিরের সফর নিয়ে আলোচনায় বসেছিল স্বরাষ্ট্র মন্ত্রকের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সেখানে অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, জাকিরের সভায় বিপুল সংখ্যক মানুষ যোগ দেবে। বাংলাদেশ সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। এই সময় বিপুল জনসমাগম সামাল দেওয়ার জন্য নিরাপত্তা কর্মী মোতায়েন করা সম্ভব নয়।

Advertisement

২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়েছিল। তাতে ২২ জন প্রাণ হারিয়েছিলেন। জঙ্গিরা জাকিরের ধর্মীয় ভাষণে প্রভাবিত হতেই হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। তারপরই ওই মৌলবাদী নেতার উপর নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।  জানা গিয়েছে, তদন্তে নেমে এক বন্দুকবাজকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। জেরায় জঙ্গি জানায়, ইউটিউবে নায়েকের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিল। জঙ্গি হানার পরই ভারত থেকে পালিয়ে যায় মৌলবাদী প্রচারক। তারপর থেকে মালয়েশিয়াতেই থাকছিল। গতবছর পাকিস্তান সফরে গিয়েছিল জাকির। তাকে সরকারিভাবে স্বাগত জানানো হয়। সেই সময় লস্কর নেতাদের সঙ্গেও বৈঠক করেছিল সে। এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। এরমধ্যে পালাবদল হতেই বাংলাদেশে আসার পরিকল্পনা করছিল মৌলবাদী প্রচারক। কিন্তু,  সেই সফর বাতিল করে দিল ইউনুস সরকার।  

Advertisement
সম্পর্কিত সংবাদ