Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যাত্রাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী তৃণমূল

যাত্রাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী তৃণমূল
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: যাত্রাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী হল তৃণমূল। রবিবার বিকেলে ফল প্রকাশ হয়।‌ শাসকদল ন’টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে। বিজেপি একটিও আসন পায়নি। এই সমবায় সমিতিটি কৃষ্ণনগর-১ ব্লকের উত্তর বিধানসভার দোগাছি পঞ্চায়েতের মধ্যে পড়ে। পঞ্চায়েতটি বিজেপির দখলে। সেখানেই সমবায়ের ভোটে এই ফলে উজ্জীবিত তৃণমূল। জানা গিয়েছে, সমবায় সমিতিতে মোট ভোটার সংখ্যা ৩৪৭। কিন্তু, এদিন ভোট পড়ে ১৯৩টি। তৃণমূলের ব্লক সভাপতি দেবব্রত ঘোষ বলেন, মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে ভোট দিয়েছে। বিজেপির মতো অপশক্তিকে মানুষ উৎখাত করেছে। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, ভোটের নামে প্রহসন হয়েছে। ভোট লুট করে ওরা জিতেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ