সংবাদদাতা, কালিয়াচক: চারচাকা যাত্রীবাহী গাড়িকে ধাক্কা ট্রাকের। ঘটনায় গুরুতর আহত দুজন। আহতেরা বর্তমানে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার ঘোসানি মোড় এলাকায়।
Advertisement
মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী গাড়ি ঘোসানি মোড় এলাকায় দাঁড়িয়েছিল। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চার চাকার গাড়িটিকে ধাক্কা মারে। তাতেই গুরুতর আহত হন গাড়িচালক সহ আরও একজন। তড়িঘড়ি জখম দুজনকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পরিচয় জানা যায়নি। ট্রাকচালক পলাতক।



