Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যাত্রী প্রতীক্ষালয় বন্ধ কুমারগঞ্জ রেল স্টেশনে, পানীয় জলের সমস্যা

যাত্রী প্রতীক্ষালয় বন্ধ কুমারগঞ্জ রেল স্টেশনে, পানীয় জলের সমস্যা
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-২ ব্লকের কুমারগঞ্জ রেল স্টেশনে অমিল একাধিক যাত্রী পরিষেবা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এই স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ সহ অন্যান্য পরিষেবা উন্নত করার দাবি জানিয়েছেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। স্টেশন চত্বরের পরিষ্কার পরিছন্নতা, শৌচালয়, পানীয় জলের সমস্যা সমাধান করা জরুরি বলে দাবি তাঁদের। স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় সর্বদা তালা বন্ধ থাকে বলে অভিযোগ। যদিও সব সমস্যার সমাধান ধাপে ধাপে করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 
Advertisement
স্থানীয়দের অভিযোগ, স্টেশনের টিকিট কাউন্টারের বিপরীতে যাত্রী প্রতীক্ষালয়টি বরাবরই তালা বন্ধ অবস্থায় থাকে।
যাত্রীরা প্রতীক্ষালয়টি ব্যবহার করতে পারেন না। বেশি সমস্যা হয় মহিলা যাত্রীদের। বাচ্চা নিয়ে তাঁদের স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। শৌচালয়ও অপরিচ্ছন্ন, ব্যবহারের অনুপযোগী। নিত্যযাত্রী আবু তাহের বলেন, এই স্টেশনে যাত্রী পরিষেবা উন্নত মানের করা দরকার। স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়টি তালাবন্ধ। শৌচালয় অপরিষ্কার। পানীয় জলের সমস্যাও রয়েছে। 
স্থানীয় বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, এই স্টেশনে বিভিন্ন সমস্যা রয়েছে। স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় যাত্রীরা ব্যবহার করতে পারেন না। 
কেন্দ্র সরকার বিজ্ঞাপনে রেলের উন্নয়নের প্রচার করলেও বাস্তবে যাত্রী পরিষেবা অমিল। এই প্রসঙ্গে কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, স্টেশনের সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ