নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: যাত্রী পরিষেবার ক্ষেত্রে উন্নত পরিকাঠামো তৈরি করতে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৭৬ শতাংশ মূলধন ব্যয় করেছে ভারতীয় রেল। যাত্রী নিরাপত্তা, উন্নত ট্রেন চলাচলের পরিকাঠামো গড়া, রেলের বৈদ্যুতিকরণ প্রভৃতি বিষয়ে দুই লক্ষ কোটি টাকা ব্যয় করেছে রেল। মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞাপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা।



