Bartaman Logo
২৭ মে, ২০২৬

যৌথ পরিবারের গল্প   

যৌথ পরিবারের গল্প 

 
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
যৌথ পরিবার। সম্পর্কের বুনোট। একসঙ্গে থাকার আনন্দ। এসব ২০২৪-এ এসে যেন বড্ড ফিকে হয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া বাংলার সেই ঐতিহ্যের গল্প এবার বড়পর্দায় বলবেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। সৌজন্যে তাঁর নতুন ছবি ‘রাস’। মুক্তি পেল তারই ফার্স্ট লুক। শিকড়ে ফেরার গল্প বলবে এই ছবি। এক যৌথ পরিবারে ঝুলন, রাস-এর মতো বাংলার প্রায় হারিয়ে যাওয়া উৎসব পালন হয়। পরিবারের সব সদস্য একসঙ্গে আনন্দে মেতে ওঠে। বিক্রম চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, দেবলীনা কুমার, অর্ণ মুখোপাধ্যায়, রণজয়, পারিজাত চৌধুরীর মতো অভিনেতা রয়েছেন এই ছবিতে। বিক্রম এবং দেবলীনা প্রথমবার বড়পর্দায় জুটি হিসেবে অভিনয় করবেন। এ ছবি অনেকটা যেন তথাগতর ছোটবেলাকে ফিরে দেখার জার্নি। সব মিলিয়ে এই পারিবারিক ছবি দর্শককে নস্টালজিক করে তুলবে, সকলের ভালো লাগবে বলেই আশাবাদী নির্মাতারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ