Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

সাংস্কৃতিক অনুষ্ঠান

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাসিকাল কনসেপ্টস সংস্থা। সম্প্রতি তাদের উদ্যোগে কিংবদন্তি তবলাশিল্পী স্বপন চৌধুরীর ৮০তম জন্মদিন উদযাপিত হল গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ হলে।

সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাসিকাল কনসেপ্টস সংস্থা। সম্প্রতি তাদের উদ্যোগে কিংবদন্তি তবলাশিল্পী স্বপন চৌধুরীর ৮০তম জন্মদিন উদযাপিত হল গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ হলে। মহাসমারোহে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে ক্যামেরাবন্দি কিছু বিশেষ মুহূর্ত মঞ্চে প্রদর্শিত তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। যেখানে শিল্পী জীবন সম্পর্কে নানা কথা বলেছেন হরিপ্রসাদ চৌরাসিয়া, কুমার বোস সহ বিশিষ্টরা। হাসান হায়দর খানের সানাইয়ের মঙ্গলধ্বনির সঙ্গে রাজনারায়ণ ভট্টাচার্যর হারমোনিয়াম বাদনে শুরু হয় অনুষ্ঠান। শিল্পীর হাতে পুষ্পস্তবক তুলে দেন আশিস সেনগুপ্ত। একক বাজনার আসরে শিল্পীর হাতের জাদুতে তবলায় নানা বাদনশৈলী উপভোগ্য ছিল। তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করেন হিরণ্ময় মিত্র। প্রধান অতিথি হিসেবে ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সূপর্ণানন্দ মহারকাজ, লখনউ ঘরানার বর্তমান খলিফা ইলমাস খান, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। 
কলি ঘোষ
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ