Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

লালন আকাদেমির অনুষ্ঠান

লালন আকাদেমির অনুষ্ঠান
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নৈহাটির ঐকতান মঞ্চে সম্প্রতি হয়ে গেল কবি সুধাকর বিজয় সরকার স্মরণ অনুষ্ঠান। বাংলার লোকগান এবং লোকসংস্কৃতির সংরক্ষণ ও চর্চায় দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করছে ‘লালন আকাদেমি’। সম্প্রতি তাদের ২২তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে কবি বিজয় সরকারকে স্মরণ করা হয়। দু’টি ভাগে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ‘শতকণ্ঠে বিজয় সরকার’ শীর্ষক অনুষ্ঠান। সঙ্গীতশিল্পী তাপসী রায়চৌধুরীর পরিচালনায় ১০০ ছাত্রী ও শিক্ষিকা পরিবেশন করেন বিজয়ের গান। 
Advertisement
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ‘লালন আকাদেমি’র শিল্পীবৃন্দের পরিবেশনায় ‘রূপকল্পে বিজয়’ শীর্ষক পরিবেশনা। অধুনা বাংলাদেশের নড়াইলের ভূমিপুত্র বিজয় সরকার কবিগান পরিবেশনেই প্রসিদ্ধি লাভ করেছিলেন। সেই কবিগানের আঙ্গিকে কবিয়াল বিজয়ের জীবনকে ফিরে দেখার প্রয়াস নিয়েছিলেন শিল্পীরা। কবিপুত্র কাজল অধিকারী কবিগানের বিভিন্ন পর্যায় ব্যাখ্যা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ