Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

ইমতিয়াজের ছবিতে শর্বরী

ইমতিয়াজের ছবিতে শর্বরী
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফের রোমান্টিক ঘরানার ছবি তৈরি করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। এবার তাঁর ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন দিলজিৎ দোসাঞ্জ, বেদাং রায়না। সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নাসিরুদ্দিন শাহ। সূত্রের খবর, এই ছবিতে নায়িকা হিসেবে থাকবেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। নতুন প্রজন্মের কোনও নায়িকাকেই এই চরিত্রের জন্য নির্বাচন করতে চাইছিলেন ইমতিয়াজ। সূত্রের খবর, এই ছবিতে একজন নায়িকাকেই দেখা যাবে। বেদাংয়ের প্রেমিকা হিসেবে দেখা যাবে শর্বরীকে। অন্য একটি সূত্রের মতে, ত্রিকোণ প্রেমের গল্প বলতে পারে সিনেমাটি। তবে বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি নির্মাতাদের তরফে। পিরিয়ড রোমান্টিক ঘরানার এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এপ্রিলে শুরু হবে শ্যুটিং। ইতিমধ্যে প্রাক-প্রযোজনা স্তরের কাজ শুরু হয়েছে। শীঘ্রই ছবির ঘোষণা হতে পারে বলে খবর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ