Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

বাস্তুহারার গান

বাস্তুহারার গান
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গল রেপার্টরি প্রযোজিত ‘বাস্তুহারার গান’ নাটকটি সম্প্রতি গিরিশ মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত নাট্যমেলায় মঞ্চস্থ হল। এই নাটক অস্তিত্ববাদকে বারবার প্রশ্ন করলেও সংলাপে উঠে আসে রাজনীতি এবং তার অন্তরে নিহিত মতাদর্শের দ্বন্দ্ব। নাটকের কেন্দ্রীয় চরিত্র সেবাস্তিয়ান এই গল্পে সেই অস্তিত্ববাদের মুখোমুখি দাঁড়ানো নির্ভীক প্রশ্নকর্তা। সে বিনা দ্বিধায় বাস্তবকে অবজ্ঞা করে এবং মুখ ফিরিয়ে নিতে চায়। কেউ তাকে বোঝে না। কেউ বুঝবে না এই সত্য মেনে নিয়েই সে এগিয়ে যেতে থাকে। কিন্তু নাটকের অপর গুরুত্বপূর্ণ চরিত্র মরাম্বিও যখন নিজের ভোগবাদী দর্শনের দর্প সেবাস্তিয়ানের উপর আরোপ করার চেষ্টা করে, ব্যাঘাত ঘটে তখনই। পরিচালক সুমিত দে এই নাটকের মাধ্যমে কোনও উত্তর দেওয়ার চেষ্টা করেননি। তিনি চরিত্র মননের এই গভীর টানাপড়েনকে আশ্চর্য কৌশলে আলো এবং মঞ্চসজ্জার আবহে বেঁধেছেন। বাহবা প্রাপ্য চিরঞ্জিতেরও। যিনি কোরিওগ্রাফির মাধ্যমে পরিচালকের এই কৌশলকে সাবলীল ভাবে মঞ্চে তুলে ধরেছেন। সাধন পারুইয়ের আলোর ব্যবহার প্রশংসনীয়। সেবাস্তিয়ানের চরিত্রে অরিন্দম সর্দার যেন আসলেই সেবাস্তিয়ান। মরাম্বিওর চরিত্রে সানি চট্টোপাধ্যায় যথাযথ। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ