Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে ২১ জুলাইয়ের সমর্থনে নৌকায় প্রচার শুরু যুব তৃণমূলের

নবদ্বীপে ২১ জুলাইয়ের সমর্থনে নৌকায় প্রচার শুরু যুব তৃণমূলের
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, নবদ্বীপ: বৃষ্টি উপেক্ষা করেই ২১ জুলাই শহিদ সমাবেশে যোগ দেওয়ার জন্য নৌকায় জলপথে অভিনব প্রচার চালাল নবদ্বীপ ব্লক যুব তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে নৌকায় মায়াপুর-বামুনপুকুর-১ ও ২ নম্বর, স্বরূপগঞ্জ,  চরমাজদিয়া- চরব্রহ্মনগর পঞ্চায়েত, প্রভুপাদ ঘাট সহ নবদ্বীপ পুর এলাকার নদী তীরবর্তী এলাকায় জোরকদমে প্রচার চলে। নৌকায় ছিলেন প্রায় ৫০ জন দলীয় কর্মী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ব্যানার, দলীয় পতাকা এবং মাইক নিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন। জলপথে নৌকায় এই অভিনব প্রচার দেখতে নদীপাড়ে ভিড় জমে যায়। নবদ্বীপ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস বলেন, ২১ জুলাই শুধু একটি তারিখ নয়, এটা শহিদ তর্পণের দিন। নবদ্বীপ ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবছরও সকলকে ধর্মতলার শহিদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে।

Advertisement

নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কল্লোল কর বলেন, অভিনব জলপথে প্রচার অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই নবদ্বীপ বিধানসভা এলাকা থেকে বেশ কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দেবেন।

সম্পর্কিত সংবাদ