Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিবাদের জেরে যুবককে হাঁসুয়া দিয়ে কোপ, ব্যান্ডেলে আটক ২

পুরনো বিবাদের জেরে দু’দল যুবকের মধ্যে বচসা। এরপর তাকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটল ব্যান্ডেলে। অভিযোগ, এক যুবক হাঁসুয়া নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের উপরে।

বিবাদের জেরে যুবককে হাঁসুয়া দিয়ে কোপ, ব্যান্ডেলে আটক ২
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুরনো বিবাদের জেরে দু’দল যুবকের মধ্যে বচসা। এরপর তাকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটল ব্যান্ডেলে। অভিযোগ, এক যুবক হাঁসুয়া নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের উপরে। তাতে অন্য এক যুবকের গলায় গুরুতর আঘাত লেগেছে। রাহুল দাস নামে ওই যুবকের গলায় ১৮টি সেলাই দিতে হয়েছে। আক্রমণ রুখতে গিয়ে অভিজিৎ পাত্র নামে এক যুবকের হাতে আঘাত লেগেছে। দু’জনেরই চিকিৎসা চলছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। স্বাধীনতা দিবসের রাতে ব্যান্ডেলের দাসপুরে ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ইতিমধ্যেই শুভ দাস সহ দু’জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের দাসপাড়ার একটি ক্লাবে শনিবার খাওয়াদাওয়ার আয়োজন ছিল। তার কাছেই একটি মাঠে একদল যুবকের আড্ডা বসেছিল। আচমকাই ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে আড্ডায় আসায় যুবকদের বচসা শুরু হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দা শুভ দাস নামে এক যুবক আচমকা বাড়ি থেকে হাঁসুয়া এনে রাহুল দাসের গলায় চালিয়ে দেন। তাতে ওই যুবক গুরুতর জখম হন। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে রাহুলের সঙ্গী অভিজিৎও হাঁসুয়ার আঘাতে জখম হন। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়।
এরপর স্থানীয় অন্য কিছু যুবক জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রাহুলের মাসি সুমি মল্লিক বলেন, শুভ আর তাঁর দাদা উত্তমের সঙ্গে আমার দিদির ছেলে রাহুলের পুরনো বিবাদ ছিল। ওই দু’জন রাহুলের একটি টোটো পুড়িয়ে দিয়েছিল। তা নিয়ে থানাতেও অভিযোগ করা হয়েছিল। এদিন তা নিয়েই ফের বচসা শুরু হয়। তখনই শুভ হামলা করে বলে জানতে পেরেছি। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ