Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজস্থানে কাজ করতে গিয়ে শ্যামপুরের যুবকের মৃত্যু

রাজস্থানের যোধপুরে পাথরের কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল শ্যামপুর থানার নোনাডাঙি এলাকার এক যুবকের

রাজস্থানে কাজ করতে গিয়ে  শ্যামপুরের যুবকের মৃত্যু
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজস্থানের যোধপুরে পাথরের কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল শ্যামপুর থানার নোনাডাঙি এলাকার এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইসমাইল আলি খাঁ (২৬)। রবিবার রাতে যোধপুরে রেল লাইনের পাশ থেকে ইসমাইলের মৃতদেহ উদ্ধার করে যোধপুর রেল পুলিস। শুক্রবার মৃতদেহ তাঁর শ্যামপুরের বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, ইসমাইলকে খুন করে হয়েছে। শ্যামপুর থানার পুলিস একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি ইসমাইল এলাকার কয়েকজন যুবকের সঙ্গে রাজস্থানের যোধপুরে পাথরের কাজ করতে গিয়েছিল। পরিবারের দাবি, ফোনেই ইসমাইলের সঙ্গে নিয়মিত আমাদের কথা হতো। ইসমাইলের বাবা রহুল আমিন খাঁ বলেন, কয়েকদিন আগে ছেলে ফোন করে বলেছিল, ঈদে বাড়ি যাব। কিন্তু সোমবার রেল পুলিস ফোন করে বলে, ছেলের ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। তাদের দাবিকে বিশ্বাস করতে পারছি না। কেউ বা কারা ওকে খুন করে রেল লাইনের ধারে ফেলে দিয়েছে বলেই আমাদের ধারণা।
এদিন ইসমাইলের মৃতদেহ গ্রামে ফিরলে উত্তেজনা ছড়ায়। ফের ময়নাতদন্তের দাবি জানান গ্রামবাসীরা। পরে শ্যামপুর থানার পুলিস এসে তাঁদের বোঝানোর পর মৃতদেহ কবর দেওয়া হয়। প্রতিবেশী শেখ মফিজুলের বক্তব্য, মৃতদেহ যেভাবে ময়নাতদন্ত করা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানিয়েছিলাম।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ