Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে আগুন, কালো ধোয়ায় ঢাকল গোটা এলাকা

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ার কারণে এলাকা ঢেকে গেছে। বিস্তারিত জানুন।

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে আগুন, কালো ধোয়ায় ঢাকল গোটা এলাকা
  • ১০ জুন, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড আলিপুরের সরকারি দফতরে। এদিন প্রায় ১০ টা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় গোটা এলাকা। স্থানীয়রা আগুন দেখে দমকলে খবর দেন। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলে পাঁচটি ইঞ্জিন। 

Advertisement

প্রাথমিক তদন্তের পর আশঙ্কা করা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। এনআইসি দপ্তরে প্রথম আগুন লেগেছে বলে জানা গিয়েছে। পরে সেটি দ্রুত বহুতলের একাংশে ছড়িয়ে পড়ে। আগুনে পুরে ছাই হয়ে যায় শিক্ষা দপ্তর, মিড ডে মিল এবং  হটি কালর্চার বিভাগ। আগুনের তীব্রতা বেশি থাকায় তা নেভানোর জন্য দমকল কর্মীদের জানালার কাচ ভাঙতে হয়। যে ভবনে আগুন লেগেছে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছে, ভবনের উপরের তলাগুলিতে কয়েক জন রংমিস্ত্রি কাজ করছিলেন। তাঁদের দড়ি দিয়ে নীচে নামিয়ে আনেন দমকলকর্মীরা। 

জানা গিয়েছে, অগ্নিকাণ্ড হওয়া এই বহুতলের চতুর্থ তলায় রয়েছে জেলা পরিষদের দপ্তর। এই অগ্নিকাণ্ডের জেরে অনেক সরকারি নথি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগুন এবং ধোঁয়ার জেরে কারও যাতে শ্বাসকষ্ট না হয় তা নিশ্চিত করতে অক্সিজেন সিলিন্ডার এবং ব্রিদিং মেশিনও নিয়ে আসা হয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এমনটাই জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ