Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

আকাশ কালো করে প্রবল বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি কলকাতাবাসীর

এদিন কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জারি হয় ‘কমলা’ সতর্কতা।

আকাশ কালো করে প্রবল বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি কলকাতাবাসীর
  • ১০ জুন, ২০২৬ ১৭:৪২
Prefer us on Google

কলকাতা, ১০ জুন: গত কয়েক দিনের টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তি! বুধবার বিকেলে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। সেইসঙ্গে দমকা হাওয়া।

Advertisement

এদিন কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জারি হয় ‘কমলা’ সতর্কতা। সেই পূর্বাভাস সত্যি প্রমাণিত করে দুপুরের পর থেকেই ক্রমশ কালো হতে থাকে শহরের আকাশ। দুপুরেই একসময় সন্ধ্যার মতো পরিস্থিতি তৈরি হয় মহানগরে। এর কিছুক্ষণের মধ্যে শুরু হয় প্রবল বৃষ্টি। সাথে দমকা হাওয়া। কলকাতার পার্শ্বর্বর্তী জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি হচ্ছে। এর ফলে এক ধাক্কায় বেশ কিছুটা কমেছে তাপমাত্রা।
গত মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বর্ষা প্রবেশ করেছে। আগামী চার-পাঁচদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরো কিছু অংশে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার মধ্যে দক্ষিণবঙ্গেরও কিছু অংশ থাকবে বলে আশা আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশের আগেই এদিনের বৃষ্টিতে ভ্যাপসা গরমের হাত থেকে আপাতত মুক্তি পেল শহরবাসী।

Advertisement
সম্পর্কিত সংবাদ