Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

চাকদহ থানার দুবড়া গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুরের জগন্নাথপুর গ্রামে চোর সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়া হয়।

চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: চাকদহ থানার দুবড়া গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুরের জগন্নাথপুর গ্রামে চোর সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়া হয়। তাতে রাহুল দে (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বনগাঁর পেট্রাপোল সীমান্ত এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে তিন যুবক একটি ট্র্যাক্টরের ব্যাটারি চুরির চেষ্টা করলে গ্রামবাসীরা তাঁদের ধাওয়া করেন। অভিযোগ, দু’জন পালিয়ে গেলেও রাহুল ধরা পড়ে যান। এরপর তাঁকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাহুলকে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মৃতের পরিবার দাবি করেছে, রাহুল নির্দোষ। তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ