Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

টিটাগড়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হল। মৃত যুবক মহম্মদ আরমান কলকাতার বড়বাজার অঞ্চলের বাসিন্দা।

টিটাগড়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হল। মৃত যুবক মহম্মদ আরমান কলকাতার বড়বাজার অঞ্চলের বাসিন্দা। তিনি রোজই টিটাগড় পুরসভার উড়ানপাড়া অঞ্চলে বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করতে আসতেন। এদিন বড়বাজার অঞ্চলে বর্তমান ঠিকানায় ফিরে যাওয়ার জন্য টিটাগড় স্টেশনের চার নম্বর প্লাটফর্মের নৈহাটি বজবজ লোকাল ধরতে গিয়েছিলেন তিনি। তখন তাড়াহুড়ো করে লাইন পেরতে গিয়ে আপ শিয়ালদহ ইন্টারসিটি আসানসোল এক্সপ্রেসে ধাক্কা খান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্টেশন চত্বরে এঘটনা নিয়ে শোরগোল পড়ে। দীর্ঘ সময় দেহটি লাইনেই পড়ে থাকে। পরে জিআরপি দেহ তুলে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ