Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেষ্টপুরে বাসের ধাক্কায় মৃত্যু যুবকের

ভিআইপি রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল অ্যাপ নির্ভর খাবার সরবরাহ সংস্থার এক কর্মীর। তিনি সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করতে যাচ্ছিলেন।

কেষ্টপুরে বাসের ধাক্কায় মৃত্যু যুবকের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিআইপি রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল অ্যাপ নির্ভর খাবার সরবরাহ সংস্থার এক কর্মীর। তিনি সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করতে যাচ্ছিলেন। মৃতের নাম অমিত জানা। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কেষ্টপুর মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২১১ রুটের একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে অমিতকে ধাক্কা মারে বাস চালক। সাইকেল থেকে রাস্তায় পড়ে যান অমিত। বাসের পিছনের চাকার নীচে ঢুকে যায় শরীর। তাঁকে প্রায় পিষে দেয় বাসের চাকা। ঘটনাস্থলে যান বাগুইআটি ট্রাফিক গার্ডের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অমিতকে আরজি কর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের বাড়ি মেদিনীপুরে। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ