Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, আটক যুবক

অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ।

অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, আটক যুবক
  • ১৯ আগস্ট, ২০২৬ ১২:৫৩
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করল উলুবেড়িয়া থানার পুলিশ।  আজ, বুধবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম গুঞ্জন মন্ডল। বাড়ি উলুবেড়িয়া থানার ধুলাসিমলায়। জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা দেখতে প্রায় প্রতিদিনই উলুবেড়িয়া মহকুমাশাসকের দপ্তরে মহিলারা ভিড় করছেন। আর এই সুযোগকেই হাতিয়ার করে অভিযুক্ত গুঞ্জন। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গুঞ্জন মহকুমা শাসকের কার্যালয়ে এসে তালিকায় নাম রয়েছে কিনা দেখে দেওয়ার পাশাপাশি নাম তুলে দেওয়ার নাম করে টাকা নেওয়া শুরু করে। সেইমত আজ সকালে এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ কর্মীরা। পরে অভিযুক্ত যুবককে আটক করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবক নিজের দোষ স্বীকার করে নিয়েছে। তার দাবি, বাবার শারীরিক অসুস্থতার কারণেই সে এই কাজ করছিল। সূত্রের খবর, অভিযুক্ত যুবক এদিন যে মহিলার কাছ থেকে টাকা নিয়েছিল তা সে ফেরত দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ