Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল চুরির সন্দেহে যুবককে মারধর, অভিযুক্তের বিরুদ্ধে বিক্ষোভ

মোবাইল চুরি করেছেন– স্রেফ এই সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় মানসিক ভারসাম্যহীন ওই যুবক এখন হাসপাতালে ভর্তি।

মোবাইল চুরির সন্দেহে যুবককে মারধর, অভিযুক্তের বিরুদ্ধে বিক্ষোভ
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মোবাইল চুরি করেছেন– স্রেফ এই সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় মানসিক ভারসাম্যহীন ওই যুবক এখন হাসপাতালে ভর্তি। এদিকে যাঁরা এমন ঘটনা ঘটিয়েছেন, গারুলিয়ার সেই বাসিন্দা গুড্ডু সিং ও তাঁর পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বুধবার স্থানীয় বাসিন্দারা নোয়াপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান। এছাড়া গুড্ডু সিংয়ের বাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে।  

Advertisement

মঙ্গলবার মোবাইল চুরির সন্দেহে বিকাশ গুপ্ত নামে এক যুবককে বেধড়ক মারধর করে গারুলিয়ার বাসিন্দা গুড্ডু সিংয়ের পরিবার। মানসিক ভারসাম্যহীন বিকাশ ছটপুজোর সময় গুড্ডু সিংয়ের বাড়িতে কাজ করছিলেন। কাজ করে বাড়ি ফেরার পরে গুড্ডু সিং তাঁর মেয়ের মোবাইল খুঁজে পাচ্ছিলেন না। তখন সন্দেহের বশে বিকাশকে তিনি ও তাঁর পরিবারের অন্য সদস্যরা বেধড়ক মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় বিকাশকে প্রথমে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। পরবর্তীকালে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ