Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণায় বিডিও অফিস চত্বরেই আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য

প্রেমিকার মন পেতে বিডিও অফিসেই আত্মহত্যার চেষ্টা এক যুবকের। তাই প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে খোদ বিডিও অফিসের ভেতরেই আগাছানাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।

চন্দ্রকোণায় বিডিও অফিস চত্বরেই আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: প্রেমিকার মন পেতে বিডিও অফিসেই আত্মহত্যার চেষ্টা এক যুবকের। তাই প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে খোদ বিডিও অফিসের ভেতরেই আগাছানাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চন্দ্রকোণা-১ বিডিও অফিস কার্যালয়ের মধ্যে। ঘটনায় ব্লক অফিস চত্বরে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে ওই যুবক আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার কথা স্বীকার করেছেন বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস। তিনি বলেন, আমরা বিষয়টি জানতে পেরেই পুলিশে খবর দিই। ওই যুবককে হাসপাতালে ভর্তির ব্যবস্থা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  যুবকের বাড়ি চন্দ্রকোণা থানা এলাকায়। তিনি অবিবাহিত। অন্যদিকে,  যে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল বলে ওই যুবকের দাবি, সেই গৃহবধূর বাড়ি ওই থানারই নেকড়বাগে। ওই যুবকের দাবি, ২০১৯ সাল থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মহিলার আর্থিক প্রয়োজনে যুবক বারবার কয়েক হাজার টাকা দিয়ে তাঁকে সাহায্যও করেছেন। কিন্তু যুবকের অভিযোগ, ইদানীং ওই মহিলা তাঁকে এড়িয়ে চলছিলেন এবং টাকা ফেরত দিতেও অস্বীকার করতে থাকেন। সংশ্লিষ্ট মহিলা একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। এদিন চন্দ্রকোণা-১ ব্লকে ওই স্বনির্ভর গোষ্ঠীর বৈঠক ছিল। সেখানে মহিলা উপস্থিত আছেন জেনে ওই যুবকও পৌঁছে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ