Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঠ মাপতে বাধা, যুবকের মাথা ফাটাল দুষ্কৃতীরা

মাঠের মাপজোক করতে বাধা দিয়েছিলেন এক যুবক। সেজন্য তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

মাঠ মাপতে বাধা, যুবকের মাথা ফাটাল দুষ্কৃতীরা
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মাঠের মাপজোক করতে বাধা দিয়েছিলেন এক যুবক। সেজন্য তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইট দিয়ে আঘাত করে সঞ্জয় নস্কর নামে ওই যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। শুধু তাই নয়, ওই মাঠটি যে ক্লাবের, সেই ক্লাবঘরে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় বাপ্পা গুছাইত ও রাজু পাইক নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ওয়ান শটার ও সাত রাউন্ড কার্তুজ। নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গড়াগাছায় ঘটেছে এই ঘটনা। ক্লাবের সম্পাদক অমিত হালদার বলেন, ওই মাঠ দখল করার চক্রান্ত চলছিল। কয়েকজন যুবক হঠাৎ একদিন এসে মাপজোক করতে শুরু করেন। আমরা বাধা দিয়েছিলাম। এরপর শনিবার রাতে ক্লাবের ঘরে একাই ছিল সঞ্জয়। তখন ওই দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায় ক্লাবে। ভাঙচুর করা হয় ভিতরে আসবাবপত্র। এরপর সঞ্জয়কে বেধড়ক মারধর করে তারা। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গিয়েছিল। তবে পরে পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ