সংবাদদাতা, মাথাভাঙা: গতকাল, বুধবার রাতে মাথাভাঙা-২ ব্লকের নিউ চ্যাংড়াবান্ধা এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোকসাডাঙা থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম সুমন সরকার। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিউ চ্যাংড়াবান্ধা এলাকার বিশ্রামাগারে সন্দেহজনকভাবে ওই যুবককে বসে থাকতে দেখে ঘোকসাডাঙা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করায় অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে। এরপর তল্লাশি চালালে এক রাউন্ড কার্তুজ সহ একটি দেশি পিস্তল উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



