Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

চুরির টাকায় রসগোল্লা খেতে বিমানে চেপে কলকাতা, গুজরাতে গ্রেপ্তার যুবক

মধ্যপ্রদেশের কাটনির বাসিন্দা। ক্লাস টুয়েলভেই পড়াশোনার পাঠ চুকিয়েছেন। চাকরি-বাকরি নেই। তা বলে জীবনে আমোদ-প্রমোদের সঙ্গে কোনওরকম সমঝোতা নয়।

চুরির টাকায় রসগোল্লা খেতে বিমানে চেপে কলকাতা, গুজরাতে গ্রেপ্তার যুবক
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গান্ধীনগর: মধ্যপ্রদেশের কাটনির বাসিন্দা। ক্লাস টুয়েলভেই পড়াশোনার পাঠ চুকিয়েছেন। চাকরি-বাকরি নেই। তা বলে জীবনে আমোদ-প্রমোদের সঙ্গে কোনওরকম সমঝোতা নয়। বিলাসবহুল জীবন কাটাতে অগত্যা ট্রেনে চুরি করার পথ বেছে নেন বছর ছাব্বিশের বিকাশ নামদেব। একবার রসগোল্লা খেতে খুব ইচ্ছা হয়েছিল। তাই ভালো রসগোল্লা খেতে বিমানে চেপে কলকাতা পাড়ি দেন। সেদিনই আবার ফিরে যান। একইভাবে স্কচ পান করতে উড়ে যান গোয়ায়। দিল্লি থেকে গুজরাত। নানা রাজ্যে ট্রেনে ছিনতাই চালিয়ে বেশ দিন কাটছিল। সম্প্রতি গুজরাতে গিয়েই বিপাকে পড়লেন। আগেই তাঁকে টার্গেট করেছিল পুলিস। সেইমতো ফাঁদ পাতা হয়েছিল। আর ভাদোদরায় পা রাখতেই বিকাশকে গ্রেপ্তার করে পুলিস। তাঁর কাছ থেকে প্রায় ৩৪ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বিগত তিনমাস ধরে আমেদাবাদ, ভদোদরা ও সুরাত স্টেশনে ভোরের ট্রেনগুলির উপর নজর ছিল তাঁর। মূলত ট্রেনে ঘুমিয়ে থাকা মহিলাযাত্রীদের কাছ থেকেই সুযোগ বুঝে গয়না, টাকা চুরি করতেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ