Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোলাবাড়িতে এটিএম লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার যুবক

এটিএম মেশিন ভেঙে প্রায় ১৬ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। বছরখানেক আগে লুটের ঘটনাটি ঘটেনি গোলাবাড়ি থানা এলাকায়।

গোলাবাড়িতে এটিএম লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার যুবক
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এটিএম মেশিন ভেঙে প্রায় ১৬ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। বছরখানেক আগে লুটের ঘটনাটি ঘটেনি গোলাবাড়ি থানা এলাকায়। ওই অভিযুক্তকে ধরেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতকে সোমবার হাওড়া জেলা আদালতে তোলা হয়। বিচারক সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, হরিয়ানার কুখ্যাত এটিএম লুটের গ্যাংগুলোর মধ্যে একটির মাস্টারমাইন্ড এই অভিযুক্ত। হাওড়া, কলকাতা শহরে এবং একাধিক রাজ্যে এটিএম মেশিন ভেঙে চুরিতে ওস্তাদ এই গ্যাং।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় একবছর আগে গোলাবাড়ি থানা এলাকায় এটিএম মেশিন ভেঙে ১৬ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটে। তার আগে একই কায়দায় সাঁকরাইল এলাকাতেও একটি এটিএম মেশিনে লুট হয়। হাওড়া বাদেও কলকাতাতেও ইতিপূর্বে ঘটেছে একই ঘটনা। তদন্তে নেমে এই লুট কাণ্ডের পিছনে জড়িত হরিয়ানার গ্যাংয়ের হদিশ পান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সেই সূত্র ধরেই সম্প্রতি পুলিশ জানতে পারে, এটিএম লুটের ঘটনায় রাজস্থানের পুলিশের হাতে ধরা পড়ে জেলে বন্দি রয়েছে ওই অভিযুক্ত। এরপরেই রাজস্থানে গিয়ে আদালতের সম্মতি নিয়ে ধৃতকে হাওড়ায় আনা হয়। 
এই মামলার মুখ্য সরকারি কৌঁসুলি তারাগতি ঘটক বলেন, ‘এটিএম লুটের ঘটনায় ধৃতের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তাকে জেরা করে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা বাকি রয়েছে।’ পুলিশ জানিয়েছে, হাওড়া-কলকাতা ছাড়াও দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে এটিএম লুট করেছে এই গ্যাংটি। মূলত হরিয়ানা থেকে গাড়িতে চেপে জাতীয় সড়ক ধরে অপারেশনের উদ্দেশ্যে বের হয় এই দুষ্কৃতীরা। গাড়িতেই গ্যাস কাটার, ছেনি, হাতুড়িসহ এটিএম মেশিন ভাঙার যাবতীয় সরঞ্জাম থাকে। জাতীয় সড়কের সঙ্গে যুক্ত যেকোনও নির্জন ছোট রাস্তায় ঢুকে সুযোগ বুঝে এটিএম মেশিন ভেঙে কিছুক্ষণের মধ্যেই টাকা গায়েব করে ফেলে দলটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ