Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে যৌন নির্যাতন, সার্ভে পার্কে গ্রেপ্তার যুবক

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হল যুবককে। ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানা এলাকায়।

নাবালিকাকে যৌন নির্যাতন, সার্ভে পার্কে গ্রেপ্তার যুবক
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হল যুবককে। ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানা এলাকায়। ওই নাবালিকাকে অভিযুক্ত অনেকদিন ধরে বিরক্ত করছিল বলে অভিযোগ। বুধবার তাঁকে যৌন হেনস্তা করে ওই  যুবক। সার্ভে পার্ক মহিলা থানায় কেস রুজু হলে বৃহস্পতিবার রাতে ধরা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে পকসো আইনে কেস রুজু করা হয়েছে। নাবালিকা লিখিত অভিযোগে জানিয়েছে, সার্ভে পার্ক এলাকার বাসিন্দা ওই যুবক প্রতিদিন কিশোরীর পিছু নিত। বিভিন্ন রকম অশ্লীল মন্তব্য করত।  নাবালিকা এর প্রতিবাদ করে। তারপরেও যুবক তাকে উত্ত্যক্ত করে যেত বলে জানা যাচ্ছে। বুধবার ওই নাবালিকার পিছু নেয় যুবক। কিশোরী বাড়িতে ঢুকলে সেখানে ঢুকে পড়ে তাকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ। নির্যাতিতা চিৎকার করলে সে পালিয়ে যায়। এরপরই লিখিত অভিযোগ হয় সার্ভে পার্ক মহিলা থানায়। সিসি ক্যামেরা দেখে ওই যুবককে চিহ্নিত করে পুলিশ। জানা গিয়েছে, সে সার্ভে পার্ক এলাকার বাসিন্দা। এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, একবালপুরে শ্লীলতাহানির শিকার হলেন এক যুবতী। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে তাহির আহমেদ নামে এক যুবক। যুবতীকে শ্লীলতহানি করে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ