Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আমের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ, ধৃত যুবক

আম খাওয়ানোর লোভ দেখিয়ে চাকদহে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ, ধৃত যুবক
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: আম খাওয়ানোর লোভ দেখিয়ে চাকদহে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বয়স প্রায় পঁয়ত্রিশ বছর। নাবালিকার পরিবারের অভিযোগ, কয়েক দিন ধরে মেয়েটি মামার বাড়িতে ছিল। ঘটনার দিন বাড়ির পিছনের পুকুরে অন্যদের সঙ্গে স্নান করতে গিয়েছিল সে। স্নান সেরে ফেরার সময় যুবকটি নাবালিকাকে আম দেওয়ার কথা বলে পুকুর সংলগ্ন জঙ্গলের দিকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয়। পরে বাড়িতে ফিরে নাবালিকা পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই যুবকের বিরুদ্ধে। এদিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ