Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুদের অশ্লীল ভিডিও বিক্রি, গ্রেফতার যুবক

শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম সাকিরুল ইসলাম কাজি।

শিশুদের অশ্লীল ভিডিও বিক্রি, গ্রেফতার যুবক
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম সাকিরুল ইসলাম কাজি। বাড়ি ঢোলাহাট থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার রাজারহাট সল্টলেকের সাইবার উইংয়ের হাতে এই সংক্রান্ত তথ্য এসেছিল। যেখানে দেখা গিয়েছে, বিভিন্ন আইডি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া থেকে শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করা হচ্ছিল। এরপরই সেগুলি জমিয়ে রাখা হয়। পরে সুযোগ বুঝে সোশ্যাল মিডিয়ায় সেগুলিকে টাকার বিনিময়ে শেয়ার করা হচ্ছিল। 

Advertisement

এই তথ্য পাওয়ার পরই বৃহস্পতিবার রাতে সাইবার উইং ও সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ওই যুবকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ডিভাইস পাওয়া যায়। তার মধ্যে প্রচুর অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে। টাকা লেনদেনেরও নথি পাওয়া গিয়েছে। দেশে বহু অবৈধ ওয়েবসাইট বন্ধ রয়েছে। সেই সাইট থেকে এই ভিডিওগুলি ডাউনলোড করা হতো। এরপরই ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী মূল্য নির্ধারণ করা হতো। পরে সেগুলি বিক্রি করা হতো। 
কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে ঢোলাহাট থেকে এক যুবককে গ্রেফতার করেছে। এছাড়াও ওই যুবকের মোবাইল বাজেয়াপ্ত করেছে। সেখানেও শিশুদের বিভিন্ন রকমের অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে। এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।’ শুক্রবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে, বিচারক সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ