Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ধৃত যুবক

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ধৃত যুবক
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: স্কুলছাত্রীকে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম দেব হালদার ওরফে বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি শক্তিগড় থানার বাম গ্রামে। শনিবার বিকেলে শক্তিগড় থানার আমড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেই উদ্ধার হয় অপহৃতা ছাত্রী। পুলিস সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় থানা এলাকার বছর ১৪-র ওই ছাত্রীর বাড়ি। বৃহস্পতিবার সকালে টিউশনি পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, তাকে অপহরণ করে আটকে রেখেছে দেব। এরপরই ছাত্রীর মা শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে ছাত্রীর গোপন বয়ান নথিভুক্ত করায় পুলিস। তা দেখে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম ইন্দ্রনীল চক্রবর্তী। 

Advertisement

বালিবোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত: বালিবোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিস। বালির অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টরটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি বর্ধমান শহরের রথতলা এলাকায়। পুলিস জানিয়েছে, শনিবার রাতে সদরঘাটের দিক থেকে বালিবোঝাই ট্রাক্টরটি রথতলার দিকে যাচ্ছিল। তেজগঞ্জের কাছে ট্রাক্টরটিকে আটকায় পুলিস। বালির বৈধ কোনও কাগজপত্র চালক দেখাতে পারেনি। দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য ট্রাক্টরে করে শহরের বোরহাট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত চালককে জেরা করে জেনেছে পুলিস। বালির এই অবৈধ কারবারে আরও কয়েকজন জড়িত বলে ধৃত পুলিসকে জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ