Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিভিকের উপর কাটারি নিয়ে হামলা, গ্রেপ্তার যুবক

এক সিভিক ভলান্টিয়ারের উপরে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পাণ্ডুয়া থানার পুলিস

সিভিকের উপর কাটারি নিয়ে হামলা, গ্রেপ্তার যুবক
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক সিভিক ভলান্টিয়ারের উপরে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পাণ্ডুয়া থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শৈলেন মুর্মু। তাকে রবিবার চুঁচুড়া আদালতে তোলা হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, শৈলেন পাণ্ডুয়ার রামেশ্বরপুর এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে শৈলেন মদ্যপ অবস্থায় এলাকায় ঝামেলা করছিলেন। তখন ওই এলাকা দিয়ে চন্দন চট্টোপাধ্যায় নামে এক সিভিক ভলান্টিয়ার বাড়ি যাচ্ছিলেন। তিনি শৈলেনকে সতর্ক করেন এবং বাড়ি চলে যেতে বলেন। অভিযোগ, তখন আচমকা একটি কাটারি নিয়ে চন্দনের উপরে ওই যুবক হামলা চালান। সেই আঘাতে চন্দনবাবুর হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাতেই তাঁকে পাণ্ডুয়া হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে চন্দনবাবুর মা এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। রাতে পুলিস দাবরা এলাকায় অভিযান চালিয়ে শৈলেনকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ