Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পকসো মামলায় খালাস যুবক

নানা অসঙ্গতির জেরে চিৎপুর থানা এলাকায় এক ‘পকসো’ মামলা থেকে বেকসুর খালাস পেলেন এক যুবক

পকসো মামলায় খালাস যুবক
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নানা অসঙ্গতির জেরে চিৎপুর থানা এলাকায় এক ‘পকসো’ মামলা থেকে বেকসুর খালাস পেলেন এক যুবক। প্রমাণের অভাবে জামিনে থাকা অভিযুক্ত ওই যুবককে সোমবার মামলা থেকে অব্যাহতি দেয় শিয়ালদহের বিশেষ পকসো আদালত। মুক্তিপ্রাপ্ত যুবকের কৌঁসুলি অর্মত্য‌ দে বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাঁকে মামলা থেকে মুক্তি দেন। ২০২৪ সালে চিৎপুর থানা এলাকায় ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, পরে সে গর্ভবতী হয়ে এক শিশুসন্তানের জন্মও দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তার করে। কিন্তু অভিযোগ ওঠে, এই ঘটনায় পুলিশ যে সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে, তা ফরেনসিকে পাঠানো হয়নি। এমনকী শিশুসন্তানটি কার, সঠিক তথ্য পেতে করানো হয়নি কোনও ডিএনএ পরীক্ষা। এছাড়া কিশোরীর সাক্ষ্যে ছিল নানা অসঙ্গতি। সেই কার঩ণেই এদিন আদালত ওই যুবককে বেকসুর খালাস দেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ