Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

আবাসনের ছাদে তরুণীকে ধর্ষণ, ধৃত নিরাপত্তারক্ষী

আবাসনের ছাদে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। আমেদাবাদের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবাসনের ছাদে তরুণীকে ধর্ষণ, ধৃত নিরাপত্তারক্ষী
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: আবাসনের ছাদে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। আমেদাবাদের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ইন্টেরিয়র ডিজাইনের পড়ুয়া ওই তরুণী আমেদাবাদের একটি পিজিতে থাকেন। গত ৮ আগস্ট সন্ধ্যায় ফোনে কথা বলতে বলতে ছাদে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর তাঁর ফোনের চার্জ শেষ হয়ে যায়। এরপর ঘরে ফিরছিলেন তিনি। তখনই অভিযুক্ত ধরম সিং তাঁকে কুপ্রস্তাব দেয়। ঘটনার চারদিন আগেই নিরাপত্তারক্ষী হিসাবে নিযুক্ত করা হয়েছিল তাকে। তরুণী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে জোর করে আটকে রাখে অভিযুক্ত। এমনকি, তাঁর গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টাও করা হয়। এরপর তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। প্রায় একঘণ্টা এই নির্যাতন চলে। এরপর তরুণীকে আটকে রেখেই পালিয়ে যায় নিরাপত্তারক্ষী। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রবিবার সকালে গ্রেপ্তার করে অভিযুক্তকে। সেই সময় একজন পুলিশ ইনস্পেক্টরের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ধরম সিং। এক কনস্টেবল আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’টি গুলি চালায় পুলিশ। একটি গুলি অভিযুক্তর পায়ে লেগেছে। আহত পুলিশকর্মীর অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত ধরম চিকিৎসাধীন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ